• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৫২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:১৩

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

পাটকেলঘাটা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২৫

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:১৩



Follow Us