• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৩৯:২৬ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান

১৭ মে ২০২৪ সকাল ০৮:১৬:২২

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কৃষকের জমিতে ধান কাটার পরে তা সড়কের পাশে রেখেছিলেন। রাতের আঁধারে সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের সাড়ে তিন কানি জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।  

১৬ মে বুধবার দিনগত রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল হক বলেন, মোহাম্মদপুর গলাচিপা এলাকায় এবার তিনি ৭ কানি জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। গত কয়েকদিনে সাড়ে তিন কানি জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। ধানগুলো গলাচিপা এলাকায় সড়কের ধারে রেখেছিলেন। সেখানেই রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক। ভুক্তভোগীরা এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮