• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:০৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শার্শায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার

১৪ মে ২০২৪ দুপুর ০১:৪৫:৩৮

শার্শায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ।

১৪ মে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতর অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।

আরও পড়ুন

গোপালগঞ্জে শিশু তালহা হত্যায় মৃত্যুদণ্ড-২, যাবজ্জীবন-১

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩