রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, নদী থেকে বালু উত্তোলন বন্ধে তাঁর নির্বাচনী অঙ্গীকার রয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গায়ের জোরে নয়, আইনের মাধ্যমেই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
৩ মার্চ মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।


হুমাম কাদের চৌধুরী বলেন, গত ১৬ বছর যারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল এবং গত ১৮ মাস যারা বালু ব্যবসা দেখভাল করেছে, তাদের সময়েও কার্যক্রম বন্ধ হয়নি, কেবল হাতবদল হয়েছে। বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা গেলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য শওকত আলী নূর, মো. ইউনুছ মিয়া,আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available