• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:২২:১৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন: ইসি আহসান হাবিব

২৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৫:২৮

নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন: ইসি আহসান হাবিব

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব.) বলেছেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন সংশ্লিষ্ঠ সকলকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্র এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নির্বাচন কমিশন নিশ্চিত করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ নভেম্বর শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠিসহ পার্শবর্তী তিন জেলার নির্বাচন কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিমিয় সভা শেষে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে, সেটি একটি ডিফ্রেন্ড ইস্যু। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এবিষয়ে চাইলে রাজনৈতিক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন বসে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

বিএনপিকে উদ্দেশ্য করে এই নির্বাচন কমিশনার  আরও বলেন, তারা যদি নির্বাচনে আসে, তাহলে আমরাও (কমিশন) তৃপ্তি পাবো। আমার চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষে প্রথম থেকেই আমরা সব ধরনের চেস্টা করেছি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১