• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৯:০২ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২৯

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:২৯

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২৯
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, তাদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫