• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৯:২৮ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:৫৭

ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ভুক্তভোগীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে ধামরাইয়ের একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তি কিশোরীর সঙ্গে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়। এ সময় কিশোরীর মা ও ছোট বোনও বাসায় ছিলেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি কিশোরীর মাকে আটকে রেখে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘটনাটি ঘটান। পরে বিষয়টি জানতে পারেন কিশোরীর মা। জিজ্ঞাসাবাদে কিশোরী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মাকে জানায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি আগে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, “আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

তিনি আরও জানান, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:১৫






ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪২৯
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:২৯


কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান
কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৬:২৮