• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:০০:২৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

ইইউবি প্রতিনিধি : ইউরোপিয়ান ইউনিভার্সিটির অফ বাংলাদেশের ট্রেজারার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. মোশারফ হোসেন সরকার।

৪ নভেম্বর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী জনাব মো. মোশারফ হোসেন সরকার, প্রাক্তন ট্রেজারার, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা-কে উক্ত বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হল:

ক) ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।

গ তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭