• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:০৫:১১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

জাবিতে ‘বাঁধন’ রবীন্দ্রনাথ হল ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত

১৩ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:১৯:৪১

জাবিতে ‘বাঁধন’ রবীন্দ্রনাথ হল ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হলের কমন রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম। সজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান রুবেল, আশরাফুল ইসলাম ও হলের আবাসিক শিক্ষক সারাফাত আদনান বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, সামাজিক সংগঠন হিসেবে বাঁধনের কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কাজে হলে প্রশাসন সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে। এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে মনে করি।

এ সময় ৫১ ব্যাচের নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন বাঁধন কর্মীরা। এছাড়াও পাঁচবারের বেশি রক্তদাতাদেরকে ডোনার সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হল ছাত্রলীগ নেতা মাহমুদ আল গাজ্জালী, ইমন মাহমুদ, নাহিদ ফয়সাল, বাঁধন জাবি জোনের সভাপতি মুজতাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সানী, জোনের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন, সুশান্ত রায়, রনি আহম্মেদ, বাঁধন জাবি জোনের সাবেক সভাপতি শাকিল আহমেদসহ বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭