• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪০:০৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের বিক্ষোভ

১৪ মে ২০২৬ সকাল ০৮:১৯:৪৯

মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলে ছাত্রীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন।

১৩ মে বুধবার রাত ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপদ পানির নিশ্চয়তা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

Ad
Ad

কালবেলার প্রতিবেদন সূত্রে জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করতে গেলে শিক্ষার্থীরা জানতে চান, স্বাস্থ্য সুরক্ষায় কোনো আলাদা বাজেট রয়েছে কি না। জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট বরাদ্দ নেই।

Ad

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

তাদের দাবি, ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us