• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৮:১৭ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩১:২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

Ad
Ad

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১-এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন।

Ad

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

কর্মসূচিগুলোতে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:১৯


বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত
বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩


যেভাবে বেঁচে ফিরলেন খোকসার খাইরুল
যেভাবে বেঁচে ফিরলেন খোকসার খাইরুল
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:০২:০২



Follow Us