• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫০:১৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-এর পুরস্কার বিতরণ

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:১৪

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-এর পুরস্কার বিতরণ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

ছাত্রীদের ক্রিকেট খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ছাত্রদের ক্রিকেট খেলায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ^বিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান উপাচার্য।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১





নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ আসামি গ্রেফতার
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:২১