• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১০:১৮:৩৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

২১ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৭:৪২

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে সময়ের কণ্ঠস্বর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।

১৯ এপ্রিল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ২ হলের মারামারির ফলে ভোট গণনা স্থগিত করা হয় এবং ২০ এপ্রিল সোমবার ভোট গণনা শেষে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম ৷

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে ৩ জন ভোট দেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ'র মো. হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব’র শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ’র কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডে’র মো. আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠে’র সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কম এর সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ ২৪৭ এর মো. আব্দুল্লাহিল শাফী, সময় জার্নাল’র মো. বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিন’র মো. রিয়াদুল হাসান।

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬