• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৯:৪৭ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

মাঝরাতে ভিসির পদত্যাগ দাবিতে বামপন্থী ৭ শিক্ষার্থীর মানববন্ধন

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪১:৩৫

মাঝরাতে ভিসির পদত্যাগ দাবিতে বামপন্থী ৭ শিক্ষার্থীর মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত ও প্রশাসনিক পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বামপন্থী সাত শিক্ষার্থী।

১৭ এপ্রিল শুক্রবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে বিক্ষোভ সমাবেশের ঘোষণা থাকলেও পরে শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

Ad
Ad

মানববন্ধনে অংশ নিয়ে ছাত্রগণমঞ্চের নেতা নিঘাদ রোদ্র বলেন, চ্যানেল ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, একাধিকবার দুর্নীতির অভিযোগ সামনে এলেও একটি পক্ষ তা অস্বীকার করেছে, আরেকটি পক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এভাবে চলতে পারে না।

Ad

তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক সংকট রয়েছে এবং ল্যাব সহকারী না থাকায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে আছে বলে দাবি করেন তিনি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনকে দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৬:৫২

রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু
রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৫১

ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ
ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২১:২২








Follow Us