• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:০৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

১০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৮:০১

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

ক্যাম্পাস প্রতিনিধি: গত ৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫-এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৯ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি

সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মো. রিয়াসাল (রাকিব) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সভাপতি পদাধিকারবলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। কোষাধ্যক্ষ হিসেবে সভাপতি আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন। সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম এবং সহ সাধারণ সম্পাদক পদে রেদওয়ানা খাওলা দায়িত্ব পেয়েছেন।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়াত জাহান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮