• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫০:২১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জকসু নির্বাচন: ১১ কেন্দ্রে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী, অন্য পদে শিবির

৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৮:৫৮

জকসু নির্বাচন: ১১ কেন্দ্রে এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী, অন্য পদে শিবির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, ১১১ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

৭ জানুয়ারি বুধবার দুপুর ১২টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন ১ হাজার ৩১ ভোট।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

জিএস পদে শিবিরের আব্দুল আলীম ১ হাজার ১০১ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। অর্থাৎ, ৫৩১ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম।

এজিএস পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ মাসুদ রানা। তিনি পেয়েছেন ১ হাজার ২০ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৮৯৯ ভোট।

নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬