• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৮:১২ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:৫৫

টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর রোববার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

Ad
Ad

এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।

Ad

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৮:১০









Follow Us