• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৪:১৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আয়োজনে

ঢাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৪:৫৭

ঢাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের নেতৃবৃন্দ।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ্ এতিমখানাস্থ গোর-ই-শহীদ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমখানার প্রায় ১২০ জন ছেলে-মেয়েদের মাঝে খাবার বিতরণ করেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ ও বিপ্লবী সদস্য সচিব মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রয় সাহস ও বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

দোয়া ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদল এর যুগ্ম-আহ্বায়ক সিফাত ইবনে আমিন, মোহতাসিম বিল্লাহ্ হিমেল, হামিম আল আজাদসহ হল ছাত্রদলের সকল নেতা-কর্মীবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০