• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, চ্যালেঞ্জিং অবস্থানে মাসুদ রানা

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৯:০৮

জকসু জরিপে এজিএস পদে এগিয়ে অর্নব, চ্যালেঞ্জিং অবস্থানে মাসুদ রানা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সরাসরি ভোটের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে অনলাইন জরিপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ‘জবিরিইউ অনলাইন জরিপ’-এ এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।

২৪ ঘণ্টার সেই জরিপে অংশ নেন মোট ১,০২৮ জন। জরিপ অনুযায়ী, এজিএস পদে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী তামজিদ ইমাম অর্নব ৩৮.২২% ভোট পেয়ে শীর্ষে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর মাসুদ রানা পেয়েছেন ৩০.৪৫% ভোট- যা অর্নবের তুলনায় মাত্র ৮ শতাংশ কম।

এ ছাড়া ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৩.৫২% ভোট এবং ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের মো. শাহিন মিয়া পেয়েছেন ১০.০১% ভোট। ‘মাওলানা ভাসানী ব্রিগেড’-এর মো. শামসুল আলম মারুফ পেয়েছেন ৩.৪০% ভোট।

বিশ্লেষকদের মতে, আসন্ন জকসু নির্বাচনে এজিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। প্রতিটি প্যানেলই এই পদে হেভিওয়েট প্রার্থী মনোনীত করেছে। যদিও জরিপে বিএম আতিকুর রহমান তানজিল পিছিয়ে আছেন, তবে শেষ মুহূর্তে লড়াই সমানে সমান হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

জরিপের প্রাথমিক চিত্র অনুযায়ী মূল লড়াই গড়ে উঠছে তামজিদ ইমাম অর্নব ও মাসুদ রানার মধ্যে। তবে শেষ পর্যন্ত এসে অন্য দুই জনপ্রিয় প্রার্থী-বিএম আতিকুর রহমান তানজিল কিংবা মো. শাহিন মিয়াও এগিয়ে যেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮