• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:৫৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর

৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২৬

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর

জবি প্রতিনিধি :  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ২২ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এবং সম্ভব হলে একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী:

৬ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

৯-–১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি

১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৩–-১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ

১৭–-১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল

১৯-২০ নভেম্বর: বাছাই

২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

২৪–-২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি

২৭–-৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট

৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা

৪-–৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার

৯–-১৯ ডিসেম্বর প্রচারণা 

২২ ডিসেম্বর ভোটগ্রহণ, একই দিনে গণনা এবং ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ।

তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮