• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৭:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জুবায়েদ হত্যার বিচারে আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০০:১৫

জুবায়েদ হত্যার বিচারে আদালত প্রাঙ্গণে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনের হত্যাকারীদের বিচার চেয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বিক্ষোভ করছে জবি শিক্ষার্থীরা।

২১ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

এ সময় আসামিদের শাস্তি চেয়ে স্লোগানে বলতে থাকে, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’,‘বিচার বিচার বিচার চাই, জোবায়েদ ভাইয়ের বিচার চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না।’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে এ হত্যাকাণ্ডের দুই আসামি মাহির ও আইলানকে আদালতে এনে গারদখানায় নেয়া হয়।  

বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বলেন, "আমার ভাই জোবায়েদের রক্ত বৃথা যেতে দিবো না। আমরা খুনীদের সর্বোচ্চ শাস্তি চাই।"

উল্লেখ্য, জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
১৯ অক্টোবর রবিবার বিকালে সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার তিন তলায় তাকে হত্যা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১