• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১১:১৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

১৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : নানা কর্মসুচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে ১২ তলা ৩য় একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।

শোভাযাত্রা ও কেক কাটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া দুপুর ১২ টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর ১২ টা ৩০ মিনিটে মন্দিরে প্রার্থনা, দুপুর ১ টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, অপরাহ্ন ০৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব গুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৭ টা ৩০ মিনিটে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬