• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৩:৫৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

চাকসু নির্বাচন

ব্যালটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট দেওয়ার অভিযোগ

১৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৩:১৯

ব্যালটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট দেওয়ার অভিযোগ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়। 

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, আমাদের এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালটপেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে।

স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছে যে- নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা বলছেন- এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দিবে?

আইটি ভবন কেন্দ্রের ২১৪ নম্বর কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারা তো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২