• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০১:৫৬ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ইউনিভার্সিটি টিচার্স লিংক নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪ অক্টোবর ২০২৫ রাত ০৯:২৯:৫০

ইউনিভার্সিটি টিচার্স লিংক নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক, ইউটিএল (University Teachers' Link - UTL) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে সদস্য সচিব করা হয়েছে৷

Ad

কমিটির অন্য সদস্যরা হলেন- 
যুগ্ম আহবায়ক মো. অলি উল্লাহ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ,যুগ্ম সদস্য সচিব মো. জিল্লাল হোসাইন, প্রভাষক, ইতিহাস বিভাগ,ট্রেজারার ড. মো. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যাবস্থাপনা বিভাগ, আহবায়ক সদস্য মো. নুরে আলম, সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ, ড. মাহবুবুন নাহার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সাইয়েদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ,সুমনা আক্তার সুমি, প্রভাষক, মার্কেটিং বিভাগ, মো. আবির হোসেন, প্রভাষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।

নবগঠিত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের নীরব পর্যবেক্ষকের ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতির দিকনির্দেশক ও জনাতা হিসেবে কাজ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই UTL একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলছে। যা গত ২৬ জুলাই ইউটিএল এর আত্মপ্রকাশ পরবর্তী সময়ে নানা কার্যক্রমের দ্বারা পরিলক্ষিত হয়েছে।’

উল্লেখ্য, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গত ২৬ জুলাই আত্মপ্রকাশ করে ইউটিএল। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮





বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬


Follow Us