• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:৪৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বুটেক্স ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি মার্শাল, সাধারণ সম্পাদক আশেক

৯ অক্টোবর ২০২৫ রাত ০৮:০২:০৪

বুটেক্স ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি মার্শাল, সাধারণ সম্পাদক আশেক

বুটেক্স প্রতিনিধি : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫–২৬ ঘোষণা করা হয়েছে ৷

নব্য-সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুনিম শাহরিয়ার অর্ণব (মার্শাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশেক এ রহমান।

৯ অক্টোবর বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

নতুন কমিটিতে সিনিয়র জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মো. রকিবুদ্দৌলা রনি এবং অন্যান্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওয়াসেদ, জাফরিন মোস্তারী জোয়া, সাইমন ঢালি, আরাফ আলম রাফি, মাইশা হাসান তাহানি, সপ্তক বরুয়া মিছিল এবং ইমন দাস।

বুটেক্স ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি মো. মুনিম শাহরিয়ার অর্ণব (মার্শাল) বলেন, বুটেক্স ডিবেট ক্লাব সবসময় শিক্ষার্থীদের বুদ্ধি-মননের বিকাশে কাজ করে গেছে। বুটেক্সডিসি তার অর্জন আর বুদ্ধিমওা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরবকে সবসময় বহাল রেখেছে। তাই এই ক্লাবের উন্নয়নে আমি চেষ্টা করে যাবো। এছাড়াও আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক ও সিনিয়রদের আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করার জন্য।

সাধারণ সম্পাদক আশেক এ রহমান বলেন, এটি অনেক বড় একটা দায়িত্ব, সকলের কাছে দোয়া প্রার্থী যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এবং ক্লাবের সুনাম যেন ধরে রাখতে পারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০