• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৫:০৬ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

এবার পেছাল চাকসু নির্বাচন

২৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৬

এবার পেছাল চাকসু নির্বাচন

ক্যাম্পাস প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। তিন দিন পিছিয়ে এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

আগের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে পূজার ছুটির কারণে প্রার্থীদের প্রচারণার সময় কমে যাওয়ায় ভোটগ্রহণের তারিখ তিন দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে চাকসু নির্বাচন কমিশন।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর আগে, দুপুর ২টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

এ প্রসঙ্গে কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণা চালাতে পারতেন। এ বিষয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরাও মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩





মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২