• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:০৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে লাগাতার কর্মসূচিতে জবি ছাত্রশিবির

১৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১১:০২

সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে লাগাতার কর্মসূচিতে জবি ছাত্রশিবির

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির সম্পূরক বৃত্তি প্রদান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে জকসু নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হবে। পাশাপাশি, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সম্পূরক বৃত্তির আবেদন শুরু করে নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃত্তির প্রতিশ্রুতি দিলেও এখনো একটি টাকা দেওয়া হয়নি। আমাদের ধৈর্যের সীমা শেষের পথে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নির্বাচিত প্রতিনিধি দরকার। এজন্য জকসু নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানান তিনি।

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক ও মানববন্ধনের আয়োজন করা হবে। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮