• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ আগস্ট থেকে আবেদন শুরু

২৯ জুলাই ২০২৫ দুপুর ১২:০৮:২৭

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ৩ আগস্ট থেকে আবেদন শুরু

ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) এর (২০২৪-২৫) শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হবে।

গতকাল ২৭ জুলাই সোমবার অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ আগস্ট বিকাল ৩টা থেকে ৪টা, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ইউনিটে ভর্তির জন্য ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে। আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, রাজধানীর সরকারি সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬