• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৫:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ইবিতে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব

১৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৭:৫৮

ইবিতে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদ্বোধন হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে’ ইত্যাদি স্লোগান দেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মামুন সহ বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মনজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০