• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:৪৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

জাবিতে বাইক এবং ব্যাটারিচালিত সকল যান চলাচল নিষিদ্ধ করছে প্রশাসন

২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৫:৫৮

জাবিতে বাইক এবং ব্যাটারিচালিত সকল যান চলাচল নিষিদ্ধ করছে প্রশাসন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ লাইসেন্সবিহীন সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

২০ নভেম্বর বুধবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী বিভাগ সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনা এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাটারিচালিত ভ্যান, অটোরিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ লাইসেন্সবিহীন সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মানবিকী ও কলা অনুষদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় রিকশা দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা হক রাচির মৃত্যু হয়৷ এরপরের দিন আজ বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক দিবস ঘোষণার করে। এছাড়াও শিক্ষার্থীরা সারাদিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্লকেড কর্মসূচি পালন করে৷ পরে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২