• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১১:১৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবিতে যোগদান করলেন নব নিযুক্ত ভিসি ড. আনোয়ারুল

২১ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৪৬:৩৫

মাভাবিপ্রবিতে যোগদান করলেন নব নিযুক্ত ভিসি ড. আনোয়ারুল

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

আজ ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা ১০ মিনিটে বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে এসে কর্মস্থলে যোগদান করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ক্যাম্পাসস্থ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগে পান অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬