• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৫:৪৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

১২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪০:৪৮

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধী: বাঙলা কলেজ সাংবাদিক সমিতি বাকসাসের কার্যনির্বাহী কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় বাকসাস উপদেষ্টা মো. নাজমুল হোসেন ও জাফর ইকবাল আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম।

নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আফরুজা আক্তার (আভা), সদস্য সচিব ইংরেজি বিভাগের স্নাতক শিক্ষার্থী এইচ.এম.সাইফুল ইসলাম (সাব্বির)।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

এ ছাড়াও, যুগ্ম আহ্বায়ক ইংরেজি বিভাগের শিহাব আল নাসিম ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তাওহীদ। সদস্য পদে আছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ কাব্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামীহা ছোঁয়া এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আদনান অর্ণব।

৭ সদস্যবিশিষ্ট এই নবগঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদিত হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে বাকসাসের প্রেস রিলিজে জানানো হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২