• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৭:২৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সিকৃবি’র হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:২৬:৪৪

সিকৃবি’র হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১২০টি রামদা, দেড় শতাধিক লোহার পাইপ, ১৫০টি মদের বোতল ও ১৬টি হেলমেট রয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও শাহ এ এম এস কিবরিয়া হলে অভিযান শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়েছে। এসব রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো।

অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯