• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৩:৩৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবির নবনিযুক্ত প্রক্টর ড. মুছা মিয়া

৩০ জুন ২০২৪ সকাল ০৮:৫০:৪৪

মাভাবিপ্রবির নবনিযুক্ত প্রক্টর ড. মুছা মিয়া

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মুছা মিয়া।

২৯ জুন শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়। শনিবার দুপুরে তিনি প্রক্টর হিসেবে যোগদান করেন।

নবনিযুক্ত প্রক্টর হিসাবে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, একজন প্রক্টর হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি করবো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম, শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর পদক্ষেপ নিব।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. মুছা মিয়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেট অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ইতোঃপূর্বে তিনি গণিত বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২