• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫২:৫০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্ম অবমাননাকারী অভিযুক্ত শিক্ষার্থীকে নোটিশ

১৬ মে ২০২৪ সকাল ০৯:০৭:১১

ধর্ম অবমাননাকারী অভিযুক্ত শিক্ষার্থীকে নোটিশ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ (পুন:ভর্তি) শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মূখার্জি।

Ad

১৫ মে বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। আগামী ২৪ ঘণ্টার ভেতরে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad
Ad

নোটিশে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জী ২০২০-২০২১ (পুন:ভর্তি) এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

প্রকাশিত ওই নোটিশে আরও বলা হয়, এই ঘটনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার সম্পূর্ণ বিরোধী। ইসলামের এই অবমাননার কারণে কেন তাকে শাস্তি প্রদান করা হবে না, সে বিষয়ে আগামীকাল (১৬ মে) বিকাল ৪টার পূর্বে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us