• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০১:০২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

৮ মে ২০২৪ দুপুর ০১:৩৪:৩৬

রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমগ্র বিশ্বে পরিচিত করেছেন। রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান।

আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম এ কথা বলেন।

তিনি বলেন, রবীন্দ্র জয়ন্তীর কেন্দ্রীয় অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তিনি আরও বলেন, বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনি, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা ও ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালি হতে ও সত্যিকারের মানুষ হতে অনুপ্রেরণা দেয়।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল এগারোটায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন হয় রবীন্দ্র জয়ন্তী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্ আজম শান্তনু। উল্লেখ্য, এবারই প্রথম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২