• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫১:৫২ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

বাজার সহনীয় রাখতে লাভ কম রাখবেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:০৬

বাজার সহনীয় রাখতে লাভ কম রাখবেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজার-এর ব্যবসায়ীরা প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যে লাভের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ীরা। তারা জানান, বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad
Ad

ব্যবসায়ীরা বলেন, শ্রীমঙ্গল থেকে প্রতি পিস লেবু গড়ে ১১ টাকায় কেনা হয়। আকারভেদে পাঁচটি ক্যাটাগরিতে লেবু ৫ টাকা থেকে ১৭-১৮ টাকায় বিক্রি করা হয়। তবে এখন থেকে প্রতি পিস লেবুর দাম আরও ২-৩ টাকা কমানো হবে।

এছাড়া ফ্রেশ চিনি কোম্পানি রেটে ১০০ টাকা হলেও এখন থেকে পাইকারি দামে ১০১ টাকায় বিক্রি করা হবে বলে জানান তারা। ছোলা পাইকারিতে কেজিপ্রতি ৮৫ টাকায় বিক্রি হলেও তা কমিয়ে ৮৩ টাকা করা হবে। পাশাপাশি প্রতি কেজি চাল মাত্র ১ টাকা লাভে পাইকারি দামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় সাইফুল আলম মিলন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য, বলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয়, যা পণ্যের দামে প্রভাব ফেলে। তিনি দাবি করেন, শুধু মুরগি ব্যবসায়ীদের কাছ থেকেই একটি পক্ষ মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা নেয়। এ ধরনের কার্যক্রম বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর আহ্বান জানালে তারা সাড়া দিয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, মূল্যতালিকায় অসামঞ্জস্য পাওয়ায় কারওয়ান বাজারের বিভিন্ন দোকানের বিরুদ্ধে ৯টি মামলায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে একই অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
ইফতারে ডিম দিয়ে সুস্বাদু চপ তৈরির রেসিপি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:২৮








তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮:০৯


Follow Us