• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৫:৩২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৫:৩৪

বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের সাথে ভারতের দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার এ তথ্য জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

Ad
Ad

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

Ad

জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমদানি, রফতানি পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে হয়ে থাকে। একদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও পাইকারি বাজারে এর প্রভাব পড়ে। 

বর্তমানে দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অবস্থান করছে। বন্দরের কার্যক্রম শুরু হলে এসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে ও পণ্য চালান খালাস করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:২০


রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২৭:৩৫








Follow Us