• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৩৪:২০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১৫ আগস্ট ২০২৫ রাত ১২:৪৯:১৮

রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলাদেশের খ্যাতনামা স্কিনকেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে। ১৪  আগস্ট রূপায়ণ স্কাই ভিলার লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের আওতায়, বায়োজিন কসমেসিউটিক্যাল প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে দুটি বিনামূল্যে স্কিনকেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বায়োজিন কসমেসিউটিক্যাল যেকোনো আউটলেট এ সকল পণ্য ও চিকিৎসা সেবায় ২০% ছাড় প্রদান করবে। অন্যদিকে, রূপায়ণ সিটি  উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মকর্তা -কর্মচারীদের জন্য যে কোনো  অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়ে  বিশেষ সুবিধা  প্রদান করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম  মাহবুবুর রহমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মোহাম্মদ জাহিদুল হক। স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ডাইরেক্টর মার্কেটিং এন্ড মিডিয়া জনাব অমিত চক্রবর্ত্তীসহ  উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচিত করলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০