• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০৮:০০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১

আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের বাজারে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। সবশেষ ২৩ অক্টোবর শুক্রবার মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে একলাফে কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এ নিয়ে টানা তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

এর ফলে, দেশের বাজারে এখন ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২৪ অক্টোবর শনিবার সারাদেশে এ দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

২৩ অক্টোবর শুক্রবার থেকে কার্যকর নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হচ্ছে সারা দেশে।

আরও পড়ুন

দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম

এর আগে, ২২ অক্টোবর বৃহস্পতিবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে, গত ১৩ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪