• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:৪০ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

শীতকালীন সূচিতে ইউরোপ: ঘড়ির কাঁটা পেছাচ্ছে এক ঘণ্টা

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৭:০১

শীতকালীন সূচিতে ইউরোপ: ঘড়ির কাঁটা পেছাচ্ছে এক ঘণ্টা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের অধিকাংশ দেশে আগামী ২৫ অক্টোবর রোববার থেকে শীতকালীন সময় কার্যকর হচ্ছে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের গ্রীষ্মকালীন সময়সূচি। সেদিন স্থানীয় সময় অনুযায়ী ইউরোপীয় দেশগুলোতে ঘড়ির কাঁটা ঠিক এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।

‘ইউরোনিউজ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রসহ ইউরোপের বড় একটি অংশে এই সময় পরিবর্তন কার্যকর হবে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগালের মতো দেশগুলো এই তালিকার অন্তর্ভুক্ত।

ইউরোপে প্রচলিত সূচি অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রবিবার থেকে গ্রীষ্মকালীন সময়সূচি চালু করা হয়। এরপর অক্টোবরের শেষ রবিবারে এসে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আবার আগের স্বাভাবিক বা ‘স্ট্যান্ডার্ড টাইমে’ ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে ১১৬ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

পর্তুগালের মূল ভূখণ্ড (লিসবন ও পোর্তোসহ) এবং মাদেইরা দ্বীপপুঞ্জে রবিবার রাত ২টা বাজার সাথে সাথেই ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টা করা হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে এই পরিবর্তনটি ঘটবে স্থানীয় সময় রাত ১টায় (যা পিছিয়ে রাত ১২টা করা হবে)।

এছাড়া নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ ইইউ-এর অন্যান্য সদস্য দেশগুলোতেও একই দিনে শীতকালীন সময় কার্যকর হবে।

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩০:৫৩

খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:১৮


দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:১১:৪৯