• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে শ্রাবণ ১৪৩৩ রাত ০১:৫৪:৫০ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

দেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক

৭ আগস্ট ২০২৬ রাত ১২:০৮:৪১

দেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক

ডেস্ক রিপোর্ট: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ তার কৌশলগত রূপান্তর রোডম্যাপ (২০২৭-২০২৯) উন্মোচন করেছে। এই রোডম্যাপের মাধ্যমে ২০২৯ সালের মধ্যে ব্যাংকটিকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

৬ আগ্ট বৃস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সিনিয়র নির্বাহী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই কৌশলগত রূপান্তর রোডম্যাপ উন্মোচন করেন।

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “২০২৯ সালের মধ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিকে দেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংকে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। এই রূপান্তর শুধু ডিজিটাল ব্যাংকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং উন্নত সেবা, শক্তিশালী করপোরেট সুশাসন, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং সকল অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টি-এসবের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই এই রূপান্তরের মূল লক্ষ্য।”

আগামী তিন বছর ব্যাংকের কার্যক্রমকে এগিয়ে নিতে এই রূপান্তর রোডম্যাপে ১১টি কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকারগুলো হলো:

*বিশ্বস্ত ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা ও কার্যক্রম গড়ে তোলা।

*ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং ক্যাশলেস ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করা।

*করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স এবং এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আরও শক্তিশালী করা।

*সম্পদের গুণগত মান উন্নত করা এবং টেকসই মুনাফা নিশ্চিত করা।

*ট্রানজেকশন ব্যাংকিং, এসএমই, রিটেইল ও করপোরেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবসা ও রাজস্বের উৎস বহুমুখীকরণ করা।

*স্মার্ট ডিজিটাল শাখা প্রতিষ্ঠা এবং উন্নততর গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা।

*প্রযুক্তি ও প্রক্রিয়াগত অটোমেশনের মাধ্যমে অপারেশনাল এক্সেলেন্স বৃদ্ধি করা।

*ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম মানবসম্পদ তৈরি এবং উচ্চ-দক্ষতাসম্পন্ন কর্মসংস্কৃতি গড়ে তোলা।

*ইএসজি নীতিমালা এবং দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করা।

*উদ্ভাবনী ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ করা।

*গ্রাহক, শেয়ারহোল্ডার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করা।

এই রোডম্যাপ কমিউনিটি ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্ভাবন, সক্ষমতা, অপারেশনাল এক্সেলেন্স এবং গ্রাহকের আস্থাকে সমন্বয় করে একটি শক্তিশালী ও টেকসই ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই এই রূপান্তরের মূল উদ্দেশ্য।

এই কৌশলগত রূপান্তর বাস্তবায়নের মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। একইসঙ্গে নিরাপদ, নির্বঘ্ন ও ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং একটি ডিজিটালভাবে সক্ষম অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্যে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব
চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব
৬ আগস্ট ২০২৬ রাত ০৯:৩১:৩৭


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
৬ আগস্ট ২০২৬ রাত ০৮:৪২:৩৯