• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৮:০৯ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

১৪ জুন ২০২৬ দুপুর ০২:৫২:০৬

ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক পিএলসিকে বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৪ জুন রোববার কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ ছাড় করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র আকার ধারণ করে।

হঠাৎ সৃষ্ট এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যার সম্মুখীন হয়। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।

এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে জরুরি তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ সহায়তার মাধ্যমে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us