• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:০১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির কড়া নজরদারি

১৪ জুন ২০২৬ দুপুর ০২:৫১:৫৪

কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির কড়া নজরদারি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

১৪ জুন রোববার ভোর ৬টার দিকে উপজেলার গয়টাপাড়া বংশিরচর গয়টাপাড়া ও ভন্ধুরচর সীমান্তে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময়ে ভন্ধুরচর সীমান্ত দিয়েও আরও ৩ জন পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিএসএফের দাবি, সীমান্তে জড়ো করা ব্যক্তিরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে নজরদারি জোরদার করেন। পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্টে একাধিকবার পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। বর্তমানে গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:২৪