ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষি খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এসএমই ও কৃষি বিভাগের শরীফ হাসান মামুন।
এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়ন সম্প্রসারণের পাশাপাশি কৃষিপণ্যের এগ্রি ভ্যালু চেইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য সংযোজন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।
কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে এই পুনঃঅর্থায়ন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কৃষি উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত সমন্বিত অর্থায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই এগ্রি ভ্যালু চেইন গড়ে তোলার পথ আরও সুগম হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available