অনলাইন ডেস্ক: কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন ও আধুনিকায়নের জন্য টানা চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা।
২২ নভেম্বর রোববার ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন করা যাবে না।
এ ছাড়া ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমতি দিয়েছে। কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের জন্য এ উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available