• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:৩৭ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

নিজেদের উৎপাদিত পেঁয়াজেই চাহিদা পূরণ হবে: কৃষি মহাপরিচালক

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:৫৫

নিজেদের উৎপাদিত পেঁয়াজেই চাহিদা পূরণ হবে: কৃষি মহাপরিচালক

মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী বছর থেকে দেশের চাহিদা পূরণে পেঁয়াজ আমদানি করতে হবে না বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।

তিনি বলেন, দেশে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে। এতে সংরক্ষিত পেঁয়াজের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

৫ সেপ্টেম্বর শনিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পি.এস.এস) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ। এ সময় হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানসহ জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন, কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পণ্য সংরক্ষণের সক্ষমতাও বাড়াতে হবে। এ জন্য পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনসহ প্রয়োজনীয় প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও কৃষিতে বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সরকারের ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতি ও পার্শ্ববর্তী কৃষক-কৃষাণীদের মধ্যে ১০ জাতের গাছের চারা দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৩টি জেলার ৩০টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ২৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৯



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯





১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩