• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৯:৪৩ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি

৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:২৭

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি

ডেস্ক রিপোর্ট: পথচারী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সুস্থ রয়েছেন।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজের কাছে পৌঁছালে ফিরোজা নামে এক নারী পথচারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ সময় ওই নারী আহত হন।

দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী কোনো ক্ষতি বা আঘাত পাননি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় এক পথচারী আহত হয়েছেন।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২২



আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
আজ জাতীয় বন্যপ্রাণী দিবস
৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৫৭