• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫২:৪৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪১:৩৯

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২৮ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (৩০) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। নিহত লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে বাঁশেরতল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান।

ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যাশিশু রয়েছে। দুর্ঘটনার পর জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাস
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪


Follow Us