মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ২১ জুন রোববার সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিজ গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন কবির হোসেন ও শহিদুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়া শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে অবস্থানকালে বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কবির ও শহিদুল দুজনই কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available